সিন্ডিকেট সভা ঘিরে উত্তেজনা শনিবারে বাস চালুর অনুমোদন দিল ঢাবি প্রশাসন

সিন্ডিকেট সভা ঘিরে উত্তেজনা, শনিবারে বাস চালুর অনুমোদন দিল ঢাবি প্রশাসন

সিন্ডিকেট সভা ঘিরে উত্তেজনা, শনিবারে বাস চালুর অনুমোদন দিল ঢাবি প্রশাসন

পরিবহন খাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে আনা সাড়ে চার কোটি টাকার বরাদ্দ বাস্তবায়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সিনেট ভবনে অবস্থান কর্মসূচি পালন করেছে। এসময় চলমান সিন্ডিকেট সভাকক্ষে প্রবেশকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসু নেতাদের মধ্যে উত্তেজনা ও বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত সিন্ডিকেট সভায় অনাবাসিক শিক্ষার্থীদের জন্য শনিবারে বাস সার্ভিস চালুর বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে।